https://www.somoyerdarpan.com/

3771

international

যুক্তরাষ্ট্রের কাছে কার্গো জাহাজ মুক্তির দাবি তেহরানের

প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬ ১২:০৩

ছবি:সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের হাতে ইরানি কার্গো জাহাজ তৌসকাজব্দের ঘটনায় নিন্দা জানিয়ে জাহাজটি, এর নাবিক, ক্রু সদস্য এবং তাদের পরিবারের অবিলম্বে মুক্তি দাবি করেছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায়, রোববার ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অতিক্রম করার চেষ্টা করলে তারা গুলি চালিয়ে ইরানি পতাকাবাহী জাহাজটি জব্দ করে। ডনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর প্রকাশিত ফুটেজে দেখা গেছে একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটির ওপর গুলি চালাচ্ছে এবং হেলিকপ্টার থেকে মেরিন সেনারা দড়ি বেয়ে জাহাজের ডেকে নেমে আসছে। ইরান এর আগেই এই জাহাজ জব্দের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারের বিবৃতিতে ঘটনাটিকে অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এবং তার নাগরিকদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে। এটাও স্পষ্ট যে, অঞ্চলে যেকোনো অতিরিক্ত উত্তেজনার পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের ওপরই বর্তাবে। জাহাজটিতে কতজন লোক ছিলেন এবং তারা ইরানি কিনা, তা এখনও পরিষ্কার নয়। বিশ্লেষকদের মতে, ক্রু সদস্যদের ভবিষ্যৎ অনেকটাই তাদের জাতীয়তার ওপর নির্ভর করবে।