https://www.somoyerdarpan.com/

3775

bangladesh

এবার কি পুলিশও ‘স্টাইল আইকন’? নতুন ইউনিফর্মে নেটদুনিয়া জমজমাট

প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬ ১৩:২৪

ছবি:সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনার একটি প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের জন্য হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট এবং সাধারণ ইউনিট—যেমন সিআইডি, এসবি ও র‌্যাবের জন্য গাঢ় নীল রঙের শার্ট নির্ধারণের কথা বলা হয়েছে।

এছাড়া, সব ইউনিটের সদস্যদের জন্য খাকি রঙের টিসি ট্রাউজার (প্যান্ট) প্রস্তাব করা হয়েছে বলেও জানা গেছে। নতুন এই ইউনিফর্মের নকশা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে বিভিন্ন মহল থেকে ইতিবাচক ও সমালোচনামূলক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি এখনও প্রস্তাব পর্যায়েই রয়েছে।