https://www.somoyerdarpan.com/

3777

bangladesh

হকারদের অভিযোগ: জব্দের পর টাকা দিয়ে ফেরত নিতে হয় মালামাল

পাল্লা ও ভ্যান জব্দ নিয়ে উঠছে প্রশ্ন, তদন্তের দাবি

প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৮

ছবি:সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ফল বিক্রেতা ও হকারদের কাছ থেকে তাদের মালামাল পরিমাপের পাল্লা ও ভ্যানগাড়ি জব্দ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, প্রতিদিনই এসব সরঞ্জাম জব্দ করা হলেও পরে নির্দিষ্ট স্থানে গিয়ে ৩০০ থেকে ৫০০ টাকা পরিশোধের মাধ্যমে সেগুলো ফেরত নিতে হয়।

অভিযোগ রয়েছে, একইভাবে প্রতিদিন অনেক হকারের কাছ থেকে পাল্লা জব্দ করা হয় এবং পরে অর্থের বিনিময়ে তা ফেরত দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ভ্যানগাড়িসহ বিক্রেতাদেরও নিয়ে যাওয়া হয় এবং কিছু সময় পর অর্থ পরিশোধের মাধ্যমে তারা আবার আগের স্থানে ফিরে আসেন বলে জানান ভুক্তভোগীরা।

এ ধরনের অভিযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অভিযোগগুলো সত্য হলে তা গুরুতর অনিয়মের শামিল।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।