https://www.somoyerdarpan.com/
3677
international
প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬ ১৭:৩৪
ছবি: সংগৃহীত
ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সেয়েদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মেজর জেনারেল সেয়েদ মাজিদ খাদেমি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। খাদেমি ২০২৫ সালের জুনে আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পান।
তার পূর্বসূরি জেনারেল মোহাম্মদ কাজেমি এর আগে ইসরাইলি হামলায় নিহত হন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। এ পর্যন্ত এতে ১৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতেও।