https://www.somoyerdarpan.com/

3676

bangladesh

ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের বিদেশযাত্রা ঠেকাতে লিগ্যাল নোটিশ।

প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬ ১৭:১৬

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ বাকি উপদেষ্টাদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এ লিগ্যাল নোটিশ পাঠান।

এতে বলা হয়, সারাদেশে অকস্মাৎ বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেয়ার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এ বিষয়ে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খাঁন শুভ্র, সাবেক উপদেষ্টা নূর জাহান বেগম, সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, সাবেক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আইনি নোটিশ প্রেরণ করেছেন ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম।