https://www.somoyerdarpan.com/

3674

bangladesh

মার্চে মূল্যস্ফীতি নেমে এলো ৮.৭১ শতাংশে

প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬ ১৪:০৯

ছবি:সংগৃহীত

চলতি বছরের মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি কমার তথ্য দিয়েছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।

গতকাল বিবিএস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।

খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ। অন্যদিকে মার্চে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭২ শতাংশ। শহরাঞ্চলে তা কিছুটা কম, ৮ দশমিক ৬৮ শতাংশ।