https://www.somoyerdarpan.com/
3675
international
প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬ ১৫:৪৭
ছবি:সংগৃহীত
রবিবার রাতে হোয়াইট হাউসের কাছে ব্যাপক গোলাগুলি হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা হোয়াইট হাউসের রাস্তার ওপারে অবস্থিত লাফায়েট পার্কের কাছে রাতভর গোলাগুলির খবর পেয়েছে। বিষয়টি তদন্ত করছে। সংস্থাটি এক অনলাইন বার্তায় জানিয়েছে, মধ্যরাতের পর পার্ক এবং তার আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সন্দেহভাজনকেও খুঁজে পাওয়া যায়নি। ডনাল্ড ট্রাম্প গত সপ্তাহ থেকে হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। এ ঘটনা সম্পর্কে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সিক্রেট সার্ভিসের মতে, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। কয়েক সপ্তাহ ধরে সংস্কার কাজের জন্য পার্কটি বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা কলম্বিয়া জেলা পুলিশ এবং যুক্তরাষ্ট্র পার্ক পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে।