https://www.somoyerdarpan.com/
3669
international
প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬ ১৫:০৯
ছবি:সংগৃহীত
ইরানের সেনাবাহিনী বলেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম শিল্প এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা করেছে। এ খবর জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা। কুয়েতের বিদ্যুৎ ও পানি বিষয়ক মন্ত্রণালয় ৫ এপ্রিল জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় দুটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছে, এই হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।