https://www.somoyerdarpan.com/
3670
international
প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬ ১৫:৩২
ছবি:সংগৃহীত
শনিবার বাগদাদ ও অন্যান্য শহরে ইরাকি শিয়া নেতা মুকতাদা সাদরের হাজার হাজার সমর্থক ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রতিবাদে সমাবেশ করেছে। ইরাক অনিচ্ছাকৃতভাবে এই আঞ্চলিক উত্তেজনায় জড়িয়ে পড়েছে এবং এর ভূখণ্ডের ভেতরে হামলার শিকার হচ্ছে। বাগদাদের তাহরির স্কোয়ারে নারীসহ বিশাল জনতার ঢল রাস্তায় নেমে আসে এবং ‘না, না ইসরাইল’ ও ‘না, না আমেরিকা’ সহ বিভিন্ন স্লোগান দেয়। চল্লিশোর্ধ্ব এক বিক্ষোভকারী ধীরগাম সামির বলেন, এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে, তা কোনো সামরিক যুদ্ধ নয়, বরং একটি অর্থহীন যুদ্ধ।
তিনি এএফপি সংবাদ সংস্থাকে বলেন, আজকের এই বিক্ষোভ শুধু ইরাকে নয়, সারা বিশ্বে আগ্রাসন, ঔদ্ধত্য এবং অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, এটি একটি অর্থহীন যুদ্ধ, যা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হচ্ছে। শুরু হওয়ার পর থেকে চলমান এই যুদ্ধে অঞ্চলজুড়ে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। সদর জায়নবাদী-মার্কিন আগ্রাসনের নিন্দা জানাতে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন। বাগদাদের ফ্রিডম মনুমেন্টের নিচে বিক্ষোভকারীরা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি হস্তক্ষেপরে বিরুদ্ধে নিন্দা এবং বিক্ষোভ জানায়। মুসলিম নেতা আলী আল-ফারতুসি এএফপিকে বলেন, তারা এই অঞ্চলের সমস্ত মানুষের এবং সারা বিশ্বের মানুষের অধিকার লঙ্ঘন করে। মানবতাবাদীদের অবশ্যই এর বিরুদ্ধে কথা বলতে হবে এবং আগ্রাসন থামাতে হবে। বিশ্বব্যাপী জায়নবাদী-মার্কিন ঔদ্ধত্যের বিরুদ্ধে সমগ্র বিশ্বের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর সময় এসেছে।