https://www.somoyerdarpan.com/

3819

international

রাতের আঁধারে রুশ হামলা, ইউক্রেনে প্রাণহানি ৭

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৬ ১৮:০৬

ছবি:সংগৃহীত

ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (২৫ এপ্রিল) এই তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সর্বশেষ এই হামলা রাতভর চালিয়েছে রাশিয়ান বাহিনী। শনিবার সকাল পর্যন্ত উদ্ধারকর্মীরা দিনিপ্রোতে ধ্বংসাবশেষের নিচে উদ্ধার অভিযান চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী ইয়েকাতেরিংবার্গে রুশ হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে। সেখানে একটি আবাসিক ভবনেও হামলা চালায় রাশিয়ান বাহিনী। সেখানকার গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া স্থানীয় একজন নেতা বলেন, চেলিয়াবিন্সকে শিল্পাঞ্চলীয় অবকাঠামোতে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে তা প্রতিহত করা হয়েছে।

উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরেও রাশিয়ান বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ওডেশা ও খারকিভেও হামলার ঘটনা ঘটেছে।

ইউক্রেনের কর্তৃপক্ষ দাবি করেছে, রাশিয়ার ছোড়া ছয় শতাধিক ড্রোনের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এটি রাশিয়ার সর্ববৃহৎ ড্রোন হামলা বলে প্রতিবেদনে বলা হয়েছে।