https://www.somoyerdarpan.com/

3816

international

‘মুখ রক্ষার জন্য পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৫

ছবি:সংগৃহীত

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হওয়ার জন্য মুখ রক্ষার পথ খুঁজছে। শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে ইসনা মিডিয়া আউটলেট বলছে, আমাদের সামরিক বাহিনী এক অপ্রতিরোধ্য শক্তি, এবং শত্রুপক্ষ যে যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে তা থেকে মুখ রক্ষার জন্য পালানোর পথ খুঁজছে।

দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশে রওয়ানা দিতে পারেন। তার আগেই ইরানের পক্ষ থেকে এমন কড়া বার্তা এলো।