https://www.somoyerdarpan.com/
3812
international
প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৬ ১৩:৫৫
ছবি:সংগৃহীত
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছে ইরান ও রাশিয়ার তেলে ছাড়ের সময়সীমা আর বাড়াবে না যুক্তরাষ্ট্র। সাগরে থাকা ইরানি তেলের উপর কোনো ছাড় দেয়া প্রশ্নের বাইরে বলে জানান তিনি।
বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, ‘ইরানিদের ক্ষেত্রে কোন ছাড় নেই। আমরা ব্লকেড অব্যাহত রেখেছি, কোন তেল বাহির হচ্ছে না।’ যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়া ও ইরানের তেল আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করে মার্কিন প্রশাসন। ২০ মার্চ সমুদ্রে ভাসমান ইরানের ১৪ কোটি ব্যারেল তেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।
এছাড়াও বিভিন্ন দেশের উপর থেকে সমুদ্রপথে রাশিয়া থেকে জ্বালানি আমদানির নিষেধাজ্ঞা সড়িয়ে নেয় ওয়াশিংটন। এর আগে কয়েকবার হুমকি দিলেও রাশিয়ার তেল আমদানিতে ছাড়ের সময়সীমা বাড়িয়েছে তারা। তবে ইরান থেকে জ্বালানি আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র।