https://www.somoyerdarpan.com/

3811

international

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত, মদ্যপ সেনা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৬ ১৩:২২

ছবি:সংগৃহীত

মালয়েশিয়ার মাজু এক্সপ্রেসওয়েতে (এমইএক্স) মদ্যপ -গাড়িচালনার ঘটনায় গ্রেফতার হওয়া সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে (ক্যাপ্টেন পদমর্যাদার) পাঁচ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত তাঁকে আটক রাখা হবে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা এবং শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক 'দি স্টার' জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) দাং ওয়াঙ্গি পুলিশ সদর দফতরে ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে রিমান্ড আবেদন করা হয়।

বারনামা আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী সেনা কর্মকর্তার চালানো ফোর্ড ফিয়েস্তাটি বিপরীত লেনে প্রবেশ করে ৪১ বছর বয়সী এক চালকের পেরোদুয়া আলজার সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ওই চালক কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে দুজন যাত্রী নিয়ে আসছিলেন।

মোহাম্মদ জামজুরি আরও জানিয়েছেন, সংঘর্ষের ফলে ই-হেইলিং গাড়ির ২২ বছর বয়সী এক বাংলাদেশি পুরুষ যাত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত ২০ বছর বয়সী এক বাংলাদেশি নারী যাত্রী বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ই-হেইলিং চালকও মাথায় আঘাত পেয়েছেন।

বারনামা আরও লিখেছে, এ ছাড়া ফোর্ড ফিয়েস্তার চালক এবং গাড়িতে থাকা ৩৬ বছর বয়সী একজন স্থানীয় নারী যাত্রীও দুর্ঘটনায় আহত হয়েছেন। মোহাম্মদ জামজুরি আরও জানান, ফোর্ড ফিয়েস্তার চালকের উপর পরিচালিত ব্রেথঅ্যালাইজার পরীক্ষায় অ্যালকোহলের মাত্রা অনুমোদিত সীমার উপরে পাওয়া গেছে, তবে মূত্র পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।