https://www.somoyerdarpan.com/
3665
bangladesh
প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬ ১২:০৮
ছবি:সংগৃহীত
১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু।
দেশজুড়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
৬ মাস থেকে ৫৯ মাস বয়স শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেয়া হবে। তবে যাদের এ মুহূর্তে জ্বর আছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে নির্ধারিত এলাকার শিশুদের হামের টিকা প্রদান করা হবে, যাতে সংক্রমণ বিস্তার রোধ করা যায়।
যে ৩০ উপজেলায় দেয়া হচ্ছে টিকা-
প্রাথমিক পর্যায়ে বিশেষ টিকাদান কর্মসূচির ৩০ উপজেলা হলো—রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর ও যশোর সদর।
আগামী ২৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি চালানো হবে। আর ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশালের টিকাদান কর্মসূচি শুরু হবে।