https://www.somoyerdarpan.com/

3650

international

ভূপাতিত মার্কিন পাইলট উদ্ধারের অভিযান হবে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’

প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৬ ১১:৩৪

ছবি:সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর জ্যেষ্ঠ সাবেক কর্মকর্তা এবং আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা হারলান উলম্যান বলেছেন, ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের যেকোনো অভিযান হবে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’। আল জাজিরাকে তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী সম্ভবত ‘পদাতিক ধরনের অভিযান’ চালাবে। এক্ষেত্রে হেলিকপ্টার ও এসি-১৩০ গানশিপ ব্যবহার করা হতে পারে। এগুলোকে খুব নিচু উচ্চতায় উড়তে হবে। ফলে তা অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকবে। তিনি বলেন, আমাদের দলগুলো এই ক্ষেত্রে সবচেয়ে দক্ষ এবং তারা দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবে।

প্রশ্ন হলো, ওই সদস্যের অবস্থা কেমন? প্যারাশুটে নামার সময় কি তিনি আহত হয়েছেন? তার কাছে টিকে থাকার জন্য পর্যাপ্ত সরঞ্জাম আছে কি? আর আমরা কি যথেষ্ট দ্রুত সেখানে পৌঁছাতে পারব তাকে উদ্ধারের জন্য? তিনি আরও বলেন, এই অভিযানে সম্ভবত স্থল বাহিনীর সরাসরি অংশগ্রহণ থাকবে না। অভিযানটি হবে খুব দ্রুত ঢুকে পড়ে আবার বেরিয়ে আসার মতো। প্রথমে যা করতে হবে, তা হলো ভূপাতিত পাইলটের অবস্থান নির্ণয় করা। এরপর আশপাশের এলাকা নিয়ন্ত্রণে রেখে শত্রু বাহিনীকে দূরে রাখা এবং তারপর দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে তাকে তুলে নিয়ে আসা। তিনি আরও বলেন, এই অভিযান যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। কারণ ইরান ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে এবং তাদের স্বার্থেই একজন আমেরিকানকে জীবিত আটক করা গুরুত্বপূর্ণ।