https://www.somoyerdarpan.com/
3770
bangladesh
প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬ ১১:৪৪
ছবি:সংগৃহীত
মঙ্গলবার ভোরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৬ কিলোমিটার দূরত্বে ভারতের মণিপুর রাজ্যে।