https://www.somoyerdarpan.com/

3766

bangladesh

হাম পরিস্থিতি উদ্বেগজনক, প্রাণ গেল আরও ৩ শিশুর

প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬ ১৭:১২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু এবং হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৭৪টি শিশু। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৩টি শিশুর।