https://www.somoyerdarpan.com/
3660
bangladesh
প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৬ ১৭:০০
ছবি:সংগৃহীত
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুনে পুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতরা পুরুষ না নারী সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহগুলো নারী/পুরুষ বোঝা যায় না। অনুসন্ধান করা হচ্ছে।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১১ মিনিটে তারা আগুন লাগার খবর পান। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।
দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।