https://www.somoyerdarpan.com/
3833
bangladesh
প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬ ১১:৩৯
ছবি:সংগৃহীত
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে
নিহতরা হলেন-মেলান্দহের পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০) এবং তার মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)। মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।