https://www.somoyerdarpan.com/

3830

bangladesh

হাম ও উপসর্গে এক দিনে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১৪৩ জন

প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৬ ১৭:৪৯

ছবি:সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামে একজনের মৃত্যু হয়েছে। আর বাকি ৭ জন হামের উপসর্গে মারা গেছে। রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ১ হাজার ৪২১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ জন।