https://www.somoyerdarpan.com/
3802
international
প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬ ১৩:১১
ছবি:সংগৃহীত
হরমুজ প্রণালি থেকে ইরানের পোতা মাইন সরাতে কমপক্ষে ৬ মাস সময় লাগবে বলে জানিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি যে অবস্থায় আছে তা থেকে মাইন সরাতে ৬ মাস সময় লাগবে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উত্তরের চেয়ে প্রশ্ন বেশি রেখে গিয়েছেন। ইরান যুদ্ধে খরচ, যুদ্ধের কৌশল এবং লক্ষ্য, ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় ১৬৫ জন নিহত হওয়া যাদের অধিকাংশই ছিলেন বালিকা, এসব নিয়ে করা প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি তারা।