https://www.somoyerdarpan.com/
3763
sports
নারী ওয়ানডে সিরিজ
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬ ১৪:১৯
ছবি:সংগৃহীত
বাংলাদেশ সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে ২০৫ রান তুলেছে শ্রীলঙ্কা নারী দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিতু মনি, ২টি নিয়েছেন নাহিদা আক্তার। ১ উইকেট করে নিয়েছেন মারুফা আক্তার, সুলতানা খাতুন, রাবেয়া খাতুন ও সুবহানা মোস্তারি।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং বেছে নেয় লঙ্কান মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন হানসিমা করুনারত্নে। ওপেনার ইমেশা দুলানির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের ১৩তম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু করলো রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামটি।