https://www.somoyerdarpan.com/
3762
bangladesh
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬ ১৩:৫৩
ছবি:সংগৃহীত
ঢাকার বাইরে এবার ১৯টি জেলাকে ফুয়েল পাসের আওতায় নিয়ে এসেছে সরকার। আজ দুপুরে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে এ সংক্রান্ত একটি ঘোষণা দেয়া হয়েছে।
পোস্টে বলা হয়, দেশব্যাপী ফুয়েল পাস সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে আজ থেকে নিম্নোক্ত জেলাসমূহে নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে: গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।
পর্যায়ক্রমে দেশের সকল জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলেও ফেসবুক পোস্টে জানানো হয়।
এরআগে, গত শনিবার ঢাকার ১৮টি পাম্পসহ দেশের বেশ কয়েকটি জেলা ও মেট্রো এলাকাকে ফুয়েল পাসের আওতায় নিয়ে আসার ঘোষণা দেয়া হয়। মন্ত্রণালয় থেকে বলা হয় Fuel Pass BD অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও নিম্নোক্ত জেলাসমূহ উন্মুক্ত করা হয়েছে: ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো,রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ। ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হলেও কোন কোন পাম্পে উন্মুক্ত করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি।