https://www.somoyerdarpan.com/

3736

bangladesh

হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে প্রাণ গেল ৮ শিশুর

প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬ ১৬:০০

ছবি:সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে, আর বাকি ৬ জন উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যেই মৃত্যুগুলো ঘটে।

এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। তাদের মধ্যে ৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।