https://www.somoyerdarpan.com/
3720
international
প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬ ১২:৩৯
ছবি:সংগৃহীত
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, চীনের জন্য ইরানি তেল পাওয়া কঠিন করে তুলবে যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনে তা বন্ধ করে দেবে। তিনি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, তারা (চীন) তেল পাবে। কিন্তু ইরানের তেল পাবে না। বেসেন্টের এই মন্তব্য এমন সময় এসেছে, যখন হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যক্রম চলছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী চীনা ট্যাংকারগুলোকে ইরানি তেল বহন করতে বাধা দিতে পারে। স্কট বেসেন্ট চীনের সমালোচনা করে বলেন, তারা একটি অবিশ্বস্ত বৈশ্বিক অংশীদার হিসেবে আচরণ করছে। তার অভিযোগ, চীন তেলের মজুত বাড়াচ্ছে এবং কিছু পণ্যের রপ্তানি সীমিত করছে, যা বৈশ্বিক বাজারে চাপ সৃষ্টি করছে। এই অবস্থান যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সঙ্গে এটি ইরানকে ঘিরে চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে।
বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালিতে এ ধরনের বাধা অব্যাহত থাকে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং তেলের দাম- দুটোর ওপরই বড় ধরনের প্রভাব পড়তে পারে।