https://www.somoyerdarpan.com/
3636
international
প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৬ ১৩:৩৯
ফাইল ছবি : রয়টার্স
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এক সরকারি বিবৃতিতে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ফুজাইরাহ কর্তৃপক্ষ।
ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, আমিরাতের আকাশসীমায় প্রবেশ করা একটি মানববিহীন উড়োজাহাজ (ইউএভি) সফলভাবে প্রতিহত করে দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা। পরে ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশির মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জনগণকে শুধু সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে। গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়িয়ে পড়লে অযথা আতঙ্ক সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।