https://www.somoyerdarpan.com/

3635

international

বাংলাদেশি জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালি, অনুমতি দিল ইরান

প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৬ ১৩:০২

ছবি:সংগৃহীত

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী এ তথ্য জানান।
তিনি বলেন, ইরানের নিরাপত্তা কাউন্সিল ইতোমধ্যে বাংলাদেশি জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। আটকে থাকা ছয়টি জাহাজ দেশে ফেরাতে বাংলাদেশ ও ইরান একযোগে কাজ করছে।
রাষ্ট্রদূত আরও বলেন, জাহাজে থাকা বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিবৃতি প্রসঙ্গে কিছুটা অসন্তোষ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, শুধু উদ্বেগ নয়, এই পরিস্থিতিতে স্পষ্ট নিন্দাও জানানো প্রয়োজন ছিল।
সংবাদ সম্মেলনে জলিল রহিমী বলেন, বাংলাদেশ আমাদের ভাইপ্রতিম দেশ। সংকটের সময়ে একে অপরের পাশে থাকাই আমাদের প্রত্যাশা।