https://www.somoyerdarpan.com/

3639

sylhet

গোয়াইনঘাটে বজ্রপাতে প্রাণ গেল এক কৃষকের

প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৬ ১৮:১৩

ছবি:সংগৃহীত

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নমঃ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার চৌধুরী খাল নয়া খাড়ার পাড় মাঠে এ ঘটনা ঘটে। 

উপেন্দ্র নমঃ উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের রজনী নমঃ এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত উপেন্দ্র নম বাড়ির পাশে সকাল ৯ টার দিকে চৌধুরী খাল নয়া খাড়া মাঠে গরু আনতে যান। এসময় বজ্রপাতে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হয় উপেন্দ্র নমের। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান। তিনি বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যান কে অবগত করা হয়েছে।