https://www.somoyerdarpan.com/

3618

international

বাগদাদে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, বিমান আগুনে ধ্বংস

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬ ১৪:৩০

ছবি:সংগৃহীত

ইরাকে মার্কিন ভিক্টরি বিমান ঘাঁটিতে হামলা হয়েছে। এ সময় সোমবার সকালে বাগদাদে জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো ড্রোনের শব্দ নয়, বরং রকেট হামলার শব্দ। রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মার্কিন ভিক্টরি ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয় এসব রকেট। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই রকেটগুলো প্রতিহত করতে পারেনি। ফলে একটি এ-৩২বি ইরাকি বিশেষ বাহিনীর পরিবহন বিমান আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যায়। এটাই প্রথমবার ভিক্টরি ঘাঁটিতে সরাসরি আঘাত হানার ঘটনা। বর্তমানে সেখানে কোনো মার্কিন সেনা নেই। কারণ যুক্তরাষ্ট্র এই সামরিক ঘাঁটি থেকে আগেই সেনা সরিয়ে নিয়েছে।

তবে ঘটনাটি গুরুত্বপূর্ণ। এটি অনেকটাই প্রতীকী হামলা। কারণ ইরাকে মার্কিন আগ্রাসনের সময় এই ঘাঁটিটিকে দেশটির সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত এলাকা হিসেবে ধরা হতো। অথচ এখন সেটিই হামলার শিকার হচ্ছে। রোববার দিবাগত রাতজুড়ে বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে। এদিকে কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইরবিলে আরেকটি ড্রোন হামলার চেষ্টা হয়। সেখানে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়।