https://www.somoyerdarpan.com/
3620
entertainment
প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬ ১৫:৪০
ছবি:সংগৃহীত
কলকাতার দীঘায় একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন টলিউড।
এবার অভিনেতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তমলুক হাসপাতাল সূত্রে খবর, ময়নাদতন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে রাহুলের ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ঢুকেছিল।
তার খাদ্যনালি, শ্বাসনালি, পাকস্থলির ভিতরেও বালি ও জল পাওয়া গেছে। বালি ও জল ঢোকার কারণে ফুসফুস ফুলে দ্বিগুণ আকারের হয়ে যায়। ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল ফুসফুসের আকার।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, রাহুলের অবস্থা দেখে তারা মনে করছেন ১ ঘণ্টারও বেশি সময় ধরে পানিতেই ডুবে ছিলেন অভিনেতা।কারণ, অল্প সময় পানিতে ডুবে থাকলে এরকম হওয়ার কথা নয়।
এদিকে, তমলুক হাসপাতাল থেকে রাহুলের মরদেহ নিয়ে কলকাতার দিকে রওনা হয়েছে গাড়ি। সঙ্গে রয়েছেন রাহুলের গাড়িচালক, ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যরা।
এদিকে, উদ্ধার হয়েছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের রবিবারের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ।
তদন্তের জন্য পুলিশ ক্যামেরা নিয়ে গেছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই।
রবিবার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল, তা নিয়ে নানা দাবি উঠে আসছে। শুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
রাহুলের সহকর্মী থেকে শুরু করে টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাধিক কলাকুশলীরা রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন।