https://www.somoyerdarpan.com/

3538

sports

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১১ মার্চ ২০২৬ ১৬:২৯

ছবি-সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে ফিরেছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা।

পাকিস্তান তাদের একাদশ সাজিয়েছে চার অভিষিক্ত খেলোয়াড় নিয়ে। ওয়ানডেতে প্রথমবার খেলবেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন ও আবদুল সামাদ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলী আঘা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিনস শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও আবরার আহমেদ।