https://www.somoyerdarpan.com/
3856
bangladesh
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬ ১৬:৪৬
ছবি:সংগৃহীত
টানা চারদিন দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বজ্রমেঘের সক্রিয়তার কারণে মঙ্গলবার সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমির বেশি) বৃষ্টিপাত হতে পারে।
এই টানা বর্ষণের ফলে নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা এবং নগর এলাকায় পানি জমে জনভোগান্তি বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগ-এর পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেশি থাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।