https://www.somoyerdarpan.com/
3705
bangladesh
প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬ ১৪:০৮
ছবি:সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের এসএসসি ও সমমানের সকল পরীক্ষাকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। তিনি বলেন, পরীক্ষা চলাকালীন প্রতিটি কক্ষে ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক। কোনো ধরনের অজুহাতে ক্যামেরা বন্ধ রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকাল ১১ টা থেকে শুরু হওয় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই তাদের দ্রুত সময়ে সিসি কিনে নিতে হবে।প্রয়োজনে সরকার অর্থ বরাদ্দ দিবে।
তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে যেই অনিয়ম করুক কেন্দ্র সচিব কে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে।
তিনি কিছু কিছু দুর্নীতিগ্রস্থ শিক্ষকদের সমালোচনা করে বলেন, শিক্ষকরা স্কুল-কলেজের শ্রেণী কক্ষ ছেড়ে টাকা কামানোর উদ্দেশ্যে বোর্ডে আসার জন্য মুখিয়ে থাকে। এধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যেসব স্কুলে-কলেজে একজনও পাশ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এছাড়া কিছু কিছু স্কুলে মাত্র দুই চার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এত কম সংখ্যক শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান চালানো হবে না বলেও জানান তিনি।