https://www.somoyerdarpan.com/

3652

sylhet

সিলেটে অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৬ ১২:০১

ছবি:সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা- হলেন পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে আব্দুল মুমিন (৩২) এবং জানাইয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহার মিয়া (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফুল মিয়ার নেতৃত্বে আব্দুল মুমিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩৯৫টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।