https://www.somoyerdarpan.com/
3603
sylhet
প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬ ১৫:১৬
ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল ও গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ।
অভিযানে মেসার্স শান্ত এন্টারপ্রাইজ ও ডিলার ন্যাশনাল ট্রেডিংয়ের বিরুদ্ধে পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডার মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করার অভিযোগ প্রমাণিত হয়।
এ ঘটনায় সাতগাঁও ও রুস্তমপুর এলাকার ব্যবসায়ী শান্ত সরকার ও সৎজিৎ সরকারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুবিল্লাহ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।