https://www.somoyerdarpan.com/
3590
bangladesh
প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬ ১১:৩২
ছবি-সংগৃহীত
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা ভয়াবহ বায়ুদূষণের কবলে রয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায়ই প্রথম দিকেই অবস্থান করছে রাজধানী।
আজ বুধবার বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় এদিন রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা ৪৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৪৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ২২৬ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে চীনের বেইজিং। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। ১৯১ স্কোরে উঠে আসা শহরটির বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। এ ছাড়া ১৮০ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, ১৭২ স্কোরে পঞ্চম অবস্থানে সৌদি আরবের রিয়াদ ও ১৭০ স্কোরে রাজধানী ঢাকা ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।