https://www.somoyerdarpan.com/
3583
sylhet
প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬ ১৫:২২
ছবি: সংগৃহীত
ঈদের তৃতীয় দিনে সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় শ্যামা চরণ দাস নামে স্থানীয় এক ঝালমুড়ি বিক্রেতার আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৩ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শ্যামা চরণ দাস পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের অষ্ট লাল দাসের ছেলে। তবে জীবিকার প্রয়োজনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মামারবাজার এলাকার লাখেরপাড়ে অস্থায়ীভাবে বসবাস করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (ঈদের তৃতীয় দিন) দুপুর আনুমানিক ২টার দিকে শ্যামা চরণ দাস (৪৫) হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, তিনি হঠাৎ করে স্ট্রোক করেছেন। আমরা সাথে সাথেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায় নি।