https://www.somoyerdarpan.com/

3572

bangladesh

সংসদে মাদরাসা শিক্ষা নিয়ে বক্তব্য, শুরু হয়েছে আলোচনা

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬ ১৪:০০

ছবি:সংগৃহীত

জাতীয় সংসদে শিক্ষাব্যবস্থা নিয়ে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা অর্থ ব্যয় করে ইংরেজি মাধ্যমের শিক্ষা গ্রহণ করতে পারেন না, তারা সাধারণ শিক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করেন। আর যারা সেই সুযোগও পান না, তারা মাদরাসা শিক্ষার পথ বেছে নেন।

তিনি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন।

শিক্ষাব্যবস্থার বৈচিত্র্য ও সুযোগ-সুবিধা নিয়ে এমন মন্তব্য নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।