https://www.somoyerdarpan.com/
3573
international
প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬ ১৪:১৯
ছবি:সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় সকাল নয়টায় জানিয়েছে, দেশটির আকাশ-প্রতিরোধী ব্যবস্থা এখন ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবিলা করছে। তবে ওই হুমকি সম্বন্ধে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে যে আওয়াজ শোনা যাচ্ছে, তা আসলে ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলিকে সেদেশের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা ‘ইন্টারসেপ্ট’ করার শব্দ।
এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। সোমবার ভোরে বিমানবন্দরের কাছেই একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় বলে বিবিসি নিউজ জানিয়েছে।
ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।
তবে সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের জানানো হয়েছে, সর্বশেষ পরিস্থিতি জানতে তারা যেন তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।
বিবিসি নিউজ জানিয়েছে, কিছু বিমানকে দুবাইয়েরই আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর– আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।