https://www.somoyerdarpan.com/
3532
entertainment
প্রকাশিত : ১০ মার্চ ২০২৬ ১৪:৫৫
ছবি-সংগৃহীত
ফের বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার সম্পর্কের গুঞ্জন। গত বছর খবর ছড়ায়, হর্ষ মেটা নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি অন্য এক পুরুষের সঙ্গে দেখা গেল তাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি নাইট ক্লাবে আয়নার সামনে দাঁড়িয়ে সেই পুরুষের সঙ্গে নৃত্য করছেন মালাইকা। অভিনেত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন তিনি। ভক্তদের ধারণা, মালাইকাকে জড়িয়ে ধরা পুরুষটি ভারতের জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শো ‘স্পিøটসভিলা’র তারকাখ্যাত সৌরভ বেদী। গুঞ্জন তার সঙ্গে প্রেম করছেন মালাইকা। দু’জনকে ঘনিষ্ঠভাবে দেখা যাওয়ার কারণে ভক্তরা প্রায় নিশ্চিত। তবে মালাইকা বা সৌরভ- কেউ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সৌরভ বেদীকে রিয়েলিটি শো ছাড়াও ‘চাঁদ জলনে লগা’ নামে একটি ধারাবাহিকে দেখা গেছে। এদিকে, কিছুদিন আগে সামাজিক মাধ্যমে মালাইকার একটি ছবি ভাইরাল হয়। সেখানে ইতালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের সঙ্গে হাত দিয়ে জড়িয়ে থাকা অবস্থায় দেখা যায় তাকে। নেটিজেনদের দাবি, ভালোবাসা দিবসে নতুন প্রেমিকের সঙ্গে রোমে সময় কাটিয়েছেন মালাইকা। সেখানে মালাইকার সঙ্গে ঘনিষ্ঠ পুরুষটি হর্ষ মেটা। ৩৩ বছর বয়সী হর্ষ বেলজিয়ামের হীরা ব্যবসায়ী। জানা যায়, গত কয়েক মাস ধরে সম্পর্কে আছেন মালাইকা ও হর্ষ। কিন্তু সৌরভের সঙ্গে ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন জল্পনা।