https://www.somoyerdarpan.com/
3531
bangladesh
প্রকাশিত : ১০ মার্চ ২০২৬ ১৪:৩১
ছবি-সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বেড়েছে। গতকাল দাম কমানোর এক দিনের মধ্যেই আজ মঙ্গলবার বেড়ে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। গতকাল দাম কমানোর পর ভালো মানের সোনার দাম হয়েছিল ভরিপ্রতি ২ লাখ ৬৪ হাজার ৯৭৮ টাকা। অর্থাৎ আজ ভরিপ্রতি দাম বেড়েছে ৩ হাজার ২৩৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) আজ সকালে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (খাঁটি স্বর্ণ ও রুপা) দাম বেড়েছে। সে কারণে স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে। আজ সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
এদিকে আজ ভালো মানের রুপার দাম হয়েছে ভরিপ্রতি ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।