https://www.somoyerdarpan.com/

3562

international

ড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬ ১৩:১৩

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: আল-জাজিরা

কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এর ফলে বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি। খবর আল-জাজিরার

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেছেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছিল যা বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত করেছিল। সৌভাগ্যক্রমে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘৫০তম হামলা’ শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ও ফুজাইরাহ, বাহরাইনের জুফায়রা ও পঞ্চম নৌবহর, কুয়েতের আলি সালেম এবং জর্ডানের আল-আজরাকে অবস্থিত ‘মার্কিন ঘাঁটিগুলো’ লক্ষ্যবস্তু করা হয়েছে।